রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল সংলাপে বসেছে। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হচ্ছে। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিনিধি দল রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতা ইস্যুতে সরকার পদক্ষেপসহ আগামী নির্বাচন নিয়ে অন্তর্বতী সরকারের মনোভাব নিয়ে আলোচনা হতে পারে।

দলটির স্থায়ী কমিটির এক সদস্য এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচন ইস্যুতে সরকারের মনোভাব নিয়ে আলোচনা হতে পারে। আমাদের পক্ষ থেকে এই নিয়ে এখনই কোনো প্রস্তাবনা থাকবে না। দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সরকারের পক্ষ থেকে সংলাপ আহ্বান করা হয়েছে দেখি, তারা আমাদের কাছ থেকে কী জানতে চায়?’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি তৃতীয় দফা সংলাপ হচ্ছে। সর্বশেষ গত ৩১ আগস্ট সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

শুধু বিএনপিই নয়, আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হবে। বিকেল তিনটায় জামায়াতে ইসলামী, বিকেল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, বিকেল পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল সাড়ে পাঁচটায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপ শুরু হবে।

এই বিভাগের আরও সংবাদ