রাজনীতি

আগামীকাল গণসংহতি আন্দোলন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে নিবন্ধন পাচ্ছে

আগামীকাল ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার গণসংহতি আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। উল্লেখযোগ্য যে, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয়ার জন্য হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে আপিল করেছিল সেটা কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপিত না হওয়ায় আগামীকাল দুপুর ১২:৩০ মিনিটে নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের হাতে তুলে দিবে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরও সংবাদ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও সংবাদ