দিনাজপুর

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সন্মেলন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতে ইসলামী বাংলাদেশ সিংড়া ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী ও সুধী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে রানীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এই কর্মী ও সুধী সন্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিংড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা কর্ম পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, জেলা মজলিসের সূরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মো.মোফাখখায়ের ইসলাম মোল্লা, নায়েবে আমির মো.আজিজার রহমানসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুব বিভাগের সভাপতি গোলাম রব্বানী। কর্মী ও সুধী সম্মেলনে জামায়াতে ইসলামী বাংলাদেশের সমথর্ক, কর্মী,সদস্য , ছাত্র শিবিরসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ