গাইবান্ধা

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক নারী।

নিহত জান্নাতি বেগম মধ্যেপাড়া গ্রামের সোহরাব মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

স্বজন ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন জান্নাতি বেগম। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ওইস্থানে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।

এই বিভাগের আরও সংবাদ