কুষ্টিয়া

দৌলতপুরে ফেনসিডিল ও নগদ অর্থ সহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি গ্রাম থেকে নোয়া মাইক্রোবাস সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

তথ্য সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সকালে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নোয়া মাইক্রোবাস তল্লাশি করে ৭২০ বোতল ফেনসিডিল ও নগদ ১৭হাজার টাকা সহ দৌলতপুর উপজেলার পাকুড়িয়া এলাকার লিয়াকত আলীর পুত্র আরিফুল ইসলাম (৩৫)কে আটক করে।

এই বিভাগের আরও সংবাদ

র‌্যাব সূত্রে জানা গেছে, পরে আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ