বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আফিস উদ্বোধন


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা শাখার আফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চিতলমারী উপজেলা মোড়ে অবস্থিত এ অফিসটির শুভ উদ্বোধন ঘোষনা করেন বাগেরহাট জেলা জামায়াতে আমীর মাওঃ রেজাউল করীম। চিতলমারী উপজেলা জামায়াতের আমীর মাওঃ গাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য, অঞ্চল পরিচালক খুলনা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ মোঃ ইউনুছ আলী, জেলা সেক্রেটারী জামায়াত বাগেরহাট, শিকদার আব্দুল আলী(বীর মুক্তিযোদ্ধা), নায়েবে আমীর জামায়াত ইসলামী চিতলমারী, মাওঃ মাসুম বিল্লাহ সভাপতি ওলামা বিভাগ, চিতলমারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ তরিকুল ইসলাম, সভাপতি উপজেলা ছাত্র শিবির চিতলমারী, মোঃ এসকেন্দার আলী সভাপতি শ্রমীক কল্যান ফেডারেশন চিতলমারী, মোঃ পলাশুর রহমান সভাপতি যুব বিভাগ চিতলমারী, মোঃ আব্দুল কাদের মুন্সী, সভাপতি পেশা জীবি বিভাগ, ডাঃ আরিফুজ্জামান গাউছ, সভাপতি সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ ও মাওঃ নবীর উদ্দীন সভাপতি ব্যবসায়ী বিভাগ প্রমুখ। বক্তব্য শেষে দোয়া, মুনাজাত ও তবারক বিতরণ করা হয়।





