দিনাজপুর

ঘোড়াঘাটে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উপলক্ষে বিজয়ী শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী,স্কাউট ও রোভার এবং ব্যক্তিগত বিভিন্ন ইভেন্টে ৬১ জনকে পুরুস্কার হিসেবে ক্রেষ্ট-সনদ পত্র বিতরণ করা হয়।

আজ সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ডুগডুগি হাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আব্দুল বারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।

এই বিভাগের আরও সংবাদ