কুষ্টিয়া

কুমারখালীতে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধিঃ আপনার লোকেরাই আপনাকে মাস্টার মাইন্ড ও গডমাদার বানিয়েছেন। জামায়াত ইসলামী’র আমির ডাঃ শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন এখন যারা ধরা পড়ছেন, তারা বলছে এটা আমি করি নাই শেখ হাসিনার হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন, তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে৷

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন পার্ক অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বলেন, কেমন শাসন করলেন? বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বেহেশতি বাগান। তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হলো কেন।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন নিহত (শহীদ) পরিবারের সদস্যরা। আন্দোলনে শহীদদের ১৪ পরিবারের হাতে ২ লাখ করে মোট ২৮ লাখ টাকা তুলে দেন তিনি।

এসময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য মোবারক হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খন্দকার এ কে এম আলী মহসিন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা আমীরগন, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, মুফতি আমির হামজাসহ কুষ্টিয়াজেলা ও সব উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃত্বে থাকা স্থানীয় ব্যক্তিরা। এছাড়া কুষ্টিয়া জেলা, শহর ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ