বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কতৃক বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান


সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার পাইকগাছা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করলেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
আজ রবিবার(২৫আগষ্ট)পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।





