দিনাজপুর

ঘোড়াঘাটে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আকতার সহ এজাহার নামীয় ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। যার মামলা নং ৭, তারিখ ২৪/০৮/২০২৪।

আজ শনিবার মামলার বাদী শহীদ শেখ এই মামলা দায়ের করেন। তিনি ঘোড়াঘাট পৌরসভার বাগানবাড়ি এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানাগেছে চলতি মাসের ৪ই আগস্ট বিকাল ৪ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৪ মাথা বাসস্ট্যান্ড এলাকায় বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে পথ রোধ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর যখম সহ দোকানঘরে অগ্নিসংযোগ এবং ভয়ভীতি – হুমকি প্রদান এবং হুকুম দানের অপরাধে আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

এই বিভাগের আরও সংবাদ