কুষ্টিয়া
ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমন্বয়কদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি


স্টাফ রিপোর্টার:বেতন চাই, ভাতা চাই’ স্থায়ী একটা চাকুরি চাই” শ্লোগানকে সামনে রেখে স্মারকলিপি প্রদান, মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা আগারগাঁও আইসিটি টাওয়ারের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমন্বয়ক ঐক্য পরিষদ। এতে সারা বাংলাদেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের চুক্তিপত্র বাতিল করে’ নিয়োগবিধি, রাজস্বখাত ও জাতীয় করনের দাবীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে, তাদের দাবী পূরনে মানববন্ধন কর্মসূচি করেন।





