রাজনীতি

বন্যার্তদের রক্ষায় পদক্ষেপের আহ্বান তারেক রহমানের

দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান বিএনপির ভাইস চেয়া রম্যান।

এই বিভাগের আরও সংবাদ

ওই পোস্টে তারেক রহমান লেখেন, আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত হেনেছে। এর ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব জেলার বাসিন্দাদের পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। একইসঙ্গে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

‘সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে’ উল্লেখ করে তারেক রহমান লেখেন, এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।

এই বিভাগের আরও সংবাদ