বাগেরহাট

চিতলমারীতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছা সেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ আগষ্ঠ) বিকালে র‌্যালি এবং চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নিয়ামত আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড: ওয়াহিদুজ্জামান দিপু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামাত আমির মাও: গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব, আহসান হাবীব ঠান্ডা, যুগ্ন আহবায়ক শরীফুল ইসলাম অপু, অসীম কুমার সমাদ্দার ও মোঃ শিপন মুন্সী।

উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, সিঃ যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস, সদস্য সচিব মোঃ এলাহী মোল্লাসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ