বাগেরহাট

কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়লো ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ

সুমন,স্টাফ রিপোর্টার: রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়লো ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ এমভি এজিয়া ইরিনি। জাহাজটি আজ( ১৬আগষ্ট)সকালে ৩১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় নোঙ্গর করে।

জাহাজের শিপিং এজেন্ট টগি শিপিং অপারেশন কর্মকর্তা মো:হুসাইন ইমাম জানান,রামপাল বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ৫৩ হাজার ৬শ মেট্রিকটন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌছায়। পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটারে করে ২২হাজার ৬শ মেট্রিকটন কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।আজ ৩১হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে।

জাহাজ থেকে সকালে কয়লা খালাস শুরু হয়েছে। লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ