বাগেরহাট
মোংলা স্টুডেন্টস ক্যাটারসের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন


স্টাফ রিপোর্টার: মোংলা স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টস ক্যাটারসের আয়োজনে সপ্তাহব্যাপী বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন। বুধবার (১৪ ই আগষ্ট) বিকালে মোংলার মিঠাখালী বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজ মোড়ল বলেন, আমরা বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,খাদ্য সামগ্রী বিতরণ সহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এটা একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্যরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।





