গাইবান্ধা
গোবিন্দগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (৩০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পৌরসভার বোয়ালিয়ায় (মিনি স্টেডিয়ামের পার্শ্বে) আব্দুল কাদেরের বাড়ুতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাদের থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলোন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইসব ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার কাদেরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।



