রাজনীতি

‘হত্যার দায় এড়াতে ছাত্রশিবিরকে জড়ানো হচ্ছে’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংঘটিত হত্যার দায় এড়াতে এবং শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সরকার ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করছে ছাত্রশিবির।

শুক্রবার সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

এই বিভাগের আরও সংবাদ

বিবৃতিতে বলেন, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সারা দেশে ধ্বংসযজ্ঞ চালানোর যে দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ছাত্রশিবির নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী একটি আদর্শিক সংগঠন। ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডের সাথে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্কও নেই। এসব ঘটনার সাথে যারা জড়িত, বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ