গাইবান্ধা

সুন্দরগঞ্জে নিখোঁজ যুবকে এর লাশ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন তিস্তা নদীতে এক জেলে মাছ ধরতে গিয়ে তার জালে ওঠে আসে ওই যুবকের মরদেহ।

মৃত্যু মফিদুল ইসলাম কানি চরিতাবাড়ী (আকন্দ পাড়া) গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে। মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী এলাকার তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে সোমবার (১৫ জুলাই) বিকেলে বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন ওই যুবক।

এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান বলেন, ওই যুবক হঠাৎ মৃগী রোগ শুরু হলে নৌকা থেকে পড়ে যায়। পরে রংপুর থেকে ডুবুরি দল আসলেও রাত হওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে পাশের এক জেলের বেড়জালে নিখোঁজ ওই যুবকের মরদেহ উঠে আসে।

এই বিভাগের আরও সংবাদ