খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ১৪ জুলাই দিবাগত অর্থাৎ ১৫ জুলাই রাত ০৩:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকা হতে সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ মনির হোসেন(৪৮), পিতা-মোফাজ্জেল হোসেন, সাং-পশ্চিম সেনপাড়া মাইল পোস্ট, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ মনির হোসেন দৌলতপুর থানার জিআর নং-২১৭/২২ এর মামলায় ০১ বছর সশ্রম কারাদন্ড এবং ২০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড; দৌলতপুর থানার জিআর নং-০৯/২১ এর মামলায় ০১ বছর ০২ মাস সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দৌলতপুর থানার লাল কালির জিআর-১৬/২০ এর মামলার সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ১৫ জুলাই সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানান।





