রাজধানী

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৮১ পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ২ কেজি ৫০০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ