বাগেরহাট

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই-উদয় শংকর বিশ্বাস

সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গড়তে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ যুবসমাজকে এগিয়ে নিতে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৫জুলাই)সকালে টেপামারী বালুরমাঠ যুব সংঘের হাতে ফুটবল ক্রিড়া সামগ্রী তুলে দেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।

তিনি বলেন, ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।আমার ইউনিয়নের সকল ছেলেপেলে খেলার সুযোগ পায় তার ব্যাবস্থা করছি। বিত্তবান মানুষকে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খেলাধুলার জগতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাব।আমার ইউনিয়নে সকল স্থানে খেলাধুলার সকল সরঞ্জামাদির ব্যাবস্থা করব।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলায় মন ও শরীর ভালো থাকে। এসময়ে সকল অংঙ্গসংগঠনের নেতাবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ