চাঁপাইনবাবগঞ্জ
নাচোলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত


ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস শামিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হচ্ছে, উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আব্দুস শামিম (৪৫)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশেই রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামিম।
এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওসি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।





