পঞ্চগড়

পঞ্চগড়ে আ.লীগ নেতার সম্পত্তি ক্রোকের নির্দেশ

আল মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান (ডাবলু) যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিজ্ঞ সিনিয়র জজ আদালত গোলাম ফারুক বিচারক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক পঞ্চগড় তেঁতুলিয়া শাখার একটি হিসাব (১৬ হাজার ৬৫১) টাকা স্থগিতের আদেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ

আদালত সূত্রে জানা যায়,আসামী কাজী মাহামুদুর রহমান, ২০২০ সালে ২৯ অক্টোবর দুদক দিনাজপুর অফিসে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় দূর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মো.আজমির শরিফ মারজী বাদী হয়ে ২০২৪ সালের পহেলা ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ