চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের উদ্যোগে ২০০ শত পরিবারকে ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল-উল-আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও লেডিস ক্লাব।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও লেডিস ক্লাব যৌথ আয়োজনে অফিসার্স ক্লাবের মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান ও লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও,অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনসহ প্রমুখ।

ঈদের খাদ্যসামগ্রী নিতে আসা ব্যক্তিরা ঈদের খাদ্য পেয়ে অনেক আনন্দীত ও খুশি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের খাদ্যসামগ্রী দুঃস্থ ও অসহায়দের মাঝে দিতেই এ আয়োজন বলছেন আয়োজকরা।

এই বিভাগের আরও সংবাদ