পঞ্চগড়

পঞ্চগড়ে জাম গাছের চারা রোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

আল মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ে-১ আসনে সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা তিনি বলেন, আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার ছিল “পরিবেশ ও পর্যটন”। পঞ্চগড় একটি পর্যটন এলাকা সেহেতু আমরা রাস্তার ধারে শোভাবর্ধনকারী গাছ যেমন শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সোনালু, ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় রোপন করা হচ্ছে ৬৬ প্রজাতির তিন লাখ চারা গাছ।

এই বিভাগের আরও সংবাদ

আষাঢ়ের প্রথম দিন শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর ধারে মুক্তাঞ্চল পার্কে একটি জাম গাছের চারা রোপন করে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। চাওয়াই নদীর ধারে ও মুক্তাঞ্চলের চারপাশে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন তিনি। সাথে ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, এমপি পত্নী মেজর (অব.) কাজী মৌসুমী, ব্র্যাকের প্রধান কার্যালয়ের সিনিয়র পরিচালক কেএএম মোর্শেদ, সহযোগি পরিচালক আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএস মো. শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনি তেঁতুলিয়া মহানন্দা নদীর পাড়ে মহানন্দা পার্কে ও আটোয়ারী উপজেলা সদরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।

সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বলেন, জলবায়ূর পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে জীব বৈচিত্র রক্ষা, মরুময়তা রোধ, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনে মানুষকে আকৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা সবুজায়ন ভাবনা ও প্রাণ প্রকৃতি বাঁচাতে পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলায় ২৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৬ প্রজাতির তিন লাখ গাছ লাগানোর উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। শনিবার পয়লা আষাঢ় ১৫ জুন বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছেন।

প্রায় ৬৬ প্রজাতির দুই লক্ষাধিক গাছের চারা সংগ্রহ করা হয়েছে।পাশাপাশি করতোয়া, মহানন্দা,ডাহুক, চাওয়াই,তালমা,নাগর, বেরং, ভেরসাসহ পঞ্চগড়ের সকল নদীর পাড়ে পাখির খাবার উপযোগী বুনো ফলের গাছও লাগাতে চাই। পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আমাদের তিনটি উপজেলা পরিষদ, ২৩ টি ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি সকল দপ্তর, আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল স্কুল, কলেজ মাদ্রাসা,সর্বোপরি দল-মত নির্বিশেষে সকল নাগরিক আমাদের এই উদ্যোগে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা শুধু বৃক্ষরোপণই করেই দায়িত্ব শেষ করি। কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করি না। গাছ লাগালেই রক্ষনাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে। চলতি বছর পঞ্চগড়-১ আসনের সকল শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, গ্রামীণ সড়ক, স্কুল কলেজ,নদীর ধার, পুকুরের পাড়ে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। যাতে গাছ লাগানোর মধ্য দিয়ে ব্যক্তি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সকলের মধ্যে শান্তির বার্তা নিয়ে আসে, যা সমাজকে বহুগুণে সমৃদ্ধ করবে। এছাড়া সৌন্দর্য ছড়ানো সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হচ্ছে। গাছ বাচঁলে প্রাণ বাচবে। পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো ও পরিচর্যায় করার অনুরোধ জানান তিনি। এ কর্মসূচি চলবে পুরো আষাঢ় মাস।
তিনটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস আদালত, আশ্রয়ন প্রকল্প, সড়ক -মহাসড়কে কর্মসূচির আওতায় আনা হবে। এসব বৃক্ষ রক্ষণাবেক্ষনে জৈব সার, কীটনাশক, ফেন্সিং, বাঁশের খুটি দিয়ে বেধে রাখা হবে। প্রতিবছর এ কর্মসূচি চলবে। আগামী বছর যে প্রতিষ্ঠান বা ব্যক্তি গাছ লাগিয়ে রক্ষা করতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে।

এদিকে ব্র্যাকের পক্ষ থেকে তিন উপজেলায় রোপনের জন্য সাত প্রজাতির দুই হাজার একশ চারা সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ