নেত্রকোনা

দুর্গাপুরে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক এডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি ও অধিকার প্রদানে সচেতনতামূলক এডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

কুল্লাগড়া ডিসি কমিটির সভাপতি সচিন্দ্র আশাক্ররার সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার, মৎস্য কর্মকর্তা শিরীন আক্তার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার,রুশার নির্বাহী পরিচালক এম.এন আলম, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার,কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতোস নকরেক প্রমুখ।

বক্তারা বলেব, প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। তাদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিরসন ও তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ—সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে জানান বক্তারা।

এই বিভাগের আরও সংবাদ