বাগেরহাট

মোংলায় একেবারে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা নির্বাচনী প্রচার প্রচারনা

সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ আসন্ন মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মূহুর্তে জমে উঠেছে প্রচার প্রচারনা। আগামী ৯ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আজ শুক্রবার (০৭জুন) বিকাল থেকেই বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার, বৈরাগীখালী, সানবান্ধা, মৈদাড়া,দক্ষিণ দিগরাজ, পাওয়ারহাউজ,বুড়িরডাঙ্গা,কামারডাঙ্গাসহ বিভিন্ন স্থানে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক, মোটরসাইকেল শোভাযাত্রায় আবু তাহের হাওলাদারের চিংড়ি প্রতীকের প্রার্থী সমর্থকেরা ব্যস্ত সময় পার করছে। ভোটারদের মনজয়ে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি।

এসময় মোংলা উপজেলা আওয়ামীলীগের কোষাদহ্ম আবু নাসির হাওলাদার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল দেওয়ান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ হাজার, হাজার নেতাকর্মী ও সমার্থকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ