খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজা গাছ সহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৫/২০২৪ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-বার এঁর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডুমুরিয়া থানাধীন বরাতিয়া গ্রামস্থ ধৃত আসামী ইন্দ্রজিৎ মল্লিক (৩০), পিতা-প্রসেনজি’ মল্লিক এর বসতবাড়ীর দক্ষিন পাশ হতে ১৮/০৫/২০২৪ তারিখ সকাল ১০.১০ মিনিটের সময় ধৃত আসামীর দেখানো মতে তার রোপনকৃত ০১ (এক) টি গাঁজার গাছ উদ্ধার করেন।
এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ মে শনিবার তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।





