বাগেরহাট

চিতলমারীতে অশোক কুমার বড়াল ও এস এম মাহাতাবুজ্জামানের পক্ষে নির্বাচনী সভা

সাগর মন্ডল, স্টাফ রিপোর্ট : আসন্ন ২১ মে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতীকের অশোক কুমার বড়াল ও তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মাহাতাবুজ্জামানের পক্ষে নির্বাচনী সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বোয়ালিয়া-কুড়ালতলা ব্রীজ সংলগ্ন মাঠে এ বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও তালা প্রতীকের উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মাহাতাবুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন মোল্লা, প্রফুল্ল মন্ডল, রাসেল ফকির, নির্মল চন্দ্র বিশ্বাস, জিতেন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী, দেবাশীষ রায়, ওহিদ বিশ্বাস, ইউনিয়ন মহিলা আওয়ামী যুবলীগের সভানেত্রী লতা কাজী প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ ভোটারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অশোক কুমার বড়াল ও ভাইস চেয়ারম্যান পদে এস এম মাহাতাবুজ্জামানকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেণ।

 

এই বিভাগের আরও সংবাদ