রাজনীতি

আ.স.ম রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ.স.ম আব্দুর রবকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সন্ধ্যায় রবের উত্তরার বাসায় দেখতে যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আ.স.ম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তারা নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন রবের স্ত্রী জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিএনপির মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আ.স.ম রব দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় নন। দলের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে বাসায় যান।

এই বিভাগের আরও সংবাদ