কুষ্টিয়া

কুষ্টিয়ার হাটশহরিপুরে কুদ্দুসের নেতৃত্বে নির্বাচনী পথসভায় চেয়ারম্যান প্রার্থী আতা

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে হাটশহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জনগনের সাথে গন সংযোগ ও পথসভা করে ভোট প্রার্থনা করেন আতাউর রহমান আতা। এদিকে শালদাহ তারাপদ ডাক্তার মোড়ে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সহ-সভাপতি হাজী আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম সম্পা মাহমুদ। জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান লাবু, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল, হাটশহরিপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক শামীম রুমি সহ নেতৃবৃন্দ। দিনব্যাপী নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল, পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আরিফ ফরাজী। বিকেল থেকে হাটশ হরিপুর নদীর কুল মন্ডলপাড়া, হরিপুর বাজার, পুরাতন কুষ্টিয়া একদিল শাহ মাজার, শালদাহ তারাপদ ডাক্তারের মোড়, বোয়ালদহ মোড়, মবেদ এর মোড়, রশিদ মোড়, কান্তিনগর ভূতের মোড়ে উক্ত পথসভা শেষ হয়। আগামী ০৮মে উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার সকল ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন।

কুষ্টিয়া সদর উপজেলা কে স্মার্ট উপজেলা বিনির্মানে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতা। পথসভায় উপজেলা ও হাটশহরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ