পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


আল মাহমুদ দোলন,পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলা কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ডেকোরেটর শ্রমিক হাসান আলী (১৫) চলন্ত ট্রলি থেকে পড়ে গিয়ে নিহত হন ।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বারুনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত হাসান আলী পাশ্ববর্তী বড়শশি ইউনিয়নের বগদুলঝুলা এলাকার মৃত আজহার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত চারদিন আগে কাজলদিঘী কালিয়াগঞ্জ বাজারে শুরু হয় (চৈতা) পুজা। বৃহস্পতিবার সকালে সেই পূজা শেষ হলে সনাতন ধর্মাবলম্বীরা ট্রলি করে কালিয়াগঞ্জ বাজার থেকে দেবীর মুর্তি বারুনি এলাকায় করতোয়া নদীতে ভাসাতে যাচ্ছিলো। এদিকে একটি ট্রলিতে ডেকোরেটরের মালামালসহ সাউন্ড বক্স নিয়ে সাউন্ড বক্সের উপর বসে যাচ্ছিলো হাসানসহ তিনজন শ্রমিক। একসময় তারা বারুনি এলাকায় পৌছালে উপরে থাকা তিনজনের মাথায় গাছের ডাল লাগলে তারা রাস্তায় পড়ে যায়। এতে দুইজন আহত হলেও ঘটনাস্থলে মারা যায় হাসান আলী।
এ বিষয়ে কথা হয়,বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





