রাজনীতি

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ৪ মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক জটিলতা বাড়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ