ভোলা

ফের ভোলায় পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্র উদ্ধার

ইয়ামিন হোসেন: ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মত পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে রাজাপুরের কন্দকপুর ৩নং ওয়ার্ডের আলতাফ ফরাজীর পুকুরপাড় থেকে লোহার দেশীয় তৈরি সচল পাইপগান জব্দ করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, এসআই রবিন্দনাথ সিংহ, এ এস আই মাইনুল, এ এস আই আহসানসহ পুলিশের একটি টিম অজ্ঞাত আসামীদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করেন।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ জানায়, একটি লোহার দেশীয় তৈরি সচল পাইপগান যাহা লোহার বাটযুক্ত এবং বাটসহ পাইপগানটি লম্বা ১৫ ইঞ্চি পাইপগানটি স্প্রিং সহ ফায়ারিং পিন সংযুক্ত উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ