রাজনীতি

নির্বাচনে না এসে বিএনপি বড় ভুল করেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি হচ্ছে নালিশ পার্টি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। বিএনপি নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে।

মঙ্গলবার দুপুরে মহানগরের ধোপাদিঘীরপাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে আছে।

এমন পরিস্থিতিতে নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ