ভোলা

ভোলায় নৌ-বাহিনী পরিচয়ে চাঁদা আদায়ের সময় দুইজন আটক

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে নৌ বাহিনীর সদস্য পরিচয়ে গরু ও সেলাই মেশিন দেয়ার নামে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করার সময় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। তাদের দুই জনই নৌবাহিনীর পোশাক, ক‍্যাপ ও জুতা পরিহিত ছিল। পুলিশ তাদের কাছ থেকে সরকার অনুমোধিত লেখা ১০ বান্ডিল প্যাড, আইডি কার্ড, দুই সেট পোশাক, কেপ,জুতা, চশমা জব্দ করেন।

সোমবার সন্ধ্যায় তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল থেকে নৌ-বাহিনীর পোশাক পড়া মোঃ রহিম ভূইয়া ও মোঃ সজিব নামে দুই ভূয়া নৌ-সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।

এই বিভাগের আরও সংবাদ

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, গতকাল রাতে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া ভূয়া ২জনকে আটক করে চরমোজাম্মেলের লোকজন। খবর পেয়ে তাদেরকে তজুমদ্দিন থানায় নিয়ে আসা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক ও প্রতারণার আলামত পাওয়ায়।

এই বিভাগের আরও সংবাদ