কুষ্টিয়ায় তিনটি আসনে জাকের পার্টির মনোনয়ন দাখিল


কুষ্টিয়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী যাত্রায় কুষ্টিয়ায় তিনটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাকেরপার্টি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে কুষ্টিয়া-৩ সদর আসনে মনোনয়ন জমা দিয়েছেন সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মীর আবু আশরাফ শাহিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি ফারুক হোসেন।
এসময় সদর উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদকও উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জাকের পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন লাল্টু, প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তক্কেল হোসেন, দলের মিরপুর থানার সাধারণ সম্পাদক সাদেক আলী, বহলবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ নেতৃবৃন্দ।





