দিনাজপুর

বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিবাদে হিলিতে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ

হিলি প্রতিনিধি: বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ।

হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা হরতাল অবরোধে নামে কোন ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তাদের দাতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দেন। এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমুহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ