রাজনীতি

সদরঘাট এলাকায় আটক বিএনপি-জামায়াতের শতাধিক কর্মী

রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাট এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের প্রায় ১০০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ এলাকায় সকাল থেকেই কড়া তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানী সদরঘাট এলাকায় দেখা যায়, বরিশাল, চাঁদপুরসহ সব রুট থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চে আসা যাত্রীদের ব্যাগ ও মোবাইলও চেক করে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ভোর থেকে সদরঘাট এলাকায় ১০০’র কাছাকাছি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তল্লাশির সময় তাদের বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদরঘাট টার্মিনাল এলাকা থেকে ও ২০ জনকে বাবুবাজার ব্রিজ থেকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মেহেদী হাসান প্রতিবেদককে বলেন, আটকে সংখ্যাটা এখনই বলতে পারছি না। আমরা সদরঘাট টার্মিনাল ও বাবুবাজার ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি নিরাপত্তার স্বার্থে। যাদের আটক করা হয়েছে তল্লাশির পর সন্দেহভাজন মনে হওয়ায় আটক করা হয়েছে। এখন থানায় তাদের যাচাই-বাছাই শেষ আদালতে পাঠানো হবে। আদালতে পাঠানোর পর সংখ্যাটা জানাতে পারব।

এই বিভাগের আরও সংবাদ