পটুয়াখালী

রাঙ্গাবালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় রাঙ্গাবালী প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো কামরুল হাসানের সভাপত্বিতে সাধারণ সম্পাদক এম সোহেলের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো সাইদুজ্জামান মামুন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কোন এলাকাকে ঢেলে সাজানোর পেছনে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেখানেই কাজ করি সেই এলাকাকে আমার নিজের এলাকা হিসেবে দেখি এবং এটাই হওয়া উচিত। আমি এখানে থাকবো না তবে আমি কাজের মাধ্যমে স্মৃতি রেখে যেতে চাই। আমার এ যাত্রায় আমি সকাল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করছি।

এছাড়াও উপজেলার সকল দপ্তরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিশ্চিত করবেন বলে জানান তিনি।

এতে অংশ নেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন হিরণ,সাংবাদিক মিজানুর রহমান,মো আইউব খান,মো সুজন মাহমুদ,এম এ ইউসুফ আলী, মো.তুহিন রাজ,মো.সাব্বির হোসাইন, মো বনি আমিন,এম জিয়াদ, মো মাহমুদ হাসান,মো ফিরোজ,মো মাহমুদুল হাসান,মো রিফাত মাহমুদ,মো জাহিদ ,মো জিসান মো রবিন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ