রাজনীতি

২৮ অক্টোবর সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি

গত ১৮ অক্টোবর সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। সেই মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে দলটি।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সভাপতিত্ব করবেন।

এর আগে গত বুধবার বিকালে ‘সরকার পতনের এক দফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে’ নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আংশিক কর্মসূচি ঘোষণা করছি। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।

এই বিভাগের আরও সংবাদ