কুষ্টিয়া

কুষ্টিয়া মেডিকেল কলেজের এক যুগ পূর্তি অনুষ্ঠানে এমপি হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজের এক যুগ পুর্তিতে দিন ব্যাপী ছিলো নানা আয়োজন। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ দেলদার হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ, সাবেক অধ্যক্ষ ও কুষ্টিয়া নাগরিক কমিটির আহবায়ক ডাঃ মুস্তানজিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও অ্যাড. শেখ হাসান মেহেদী। সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের পরিচালক, অন্যান্য শিক্ষকমন্ডলী, আওয়ামী লীগের নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, কুষ্টিয়ায় মেডিকেল কলেজ নির্মানে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার ছিলো। সকল বাধা অতিক্রম করে মেডিকেল কলেজ নির্মান করা হয়েছে। তিনি বলেন, কুষ্টিয়া বাসী সহ শিক্ষার্থীদের দাবী পুরনে মেডিকেল কলেজ বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজন হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গড়াই নদীর তীরে পার্ক নির্মান করা হয়েছে।

হানিফ এমপি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, নিজের কর্ম ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে লেখাপড়া করতে হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ যেন হয় মান সম্মত কলেজ।

১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন, শেখ রাসেল দিবসকে সামনে রেখে হানিফ এমপি বলেন, শেখ রাসেল মানবতা লঙ্ঘনের বর্বরত ইতিহাসের সাক্ষী হিসেবে থাকবে। সেদিন মানবতার হত্যা করা হয়েছিলো, এই শেখ রাসেল তার সাক্ষী হয়ে থাকবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে শেখ রাসেলের বাবা বঙ্গবন্ধু ও মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে যখন হত্যা করা হয়েছিলো, তখন শেখ রাসেল হায়েনাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। সেদিন ওই ছোট্ট রাসেলকেও ক্ষমা করে নি। আজ বিএনপি বড় বড় কথা বলছে, মিথ্যা কথা রটাচ্ছে, তারা বলছে মানবতা লঙ্ঘনের কথা। তাদের মুখে এসব কথা মানায় না। সেদিন যখন অবুঝ শিশু শেখ রাসেলকে হত্যা করেছিলো, তখন কোথায় ছিলো তাদের মানবতা। ছাত্র সমাজ জাতির বিবেক বলে মনে করেন তিনি।

হানিফ এমপি বলেন, প্রতিটি শিক্ষার্থী কে লেখাপড়ার পাশাপাশি জানতে হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। বর্তমান প্রেক্ষাপটে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্র নায়ক। তিনি বলেন, আমাদের দেশ যুদ্ধাহত দেশ, তাই এই দেশের উন্নয়ন করতে হলে নিজেদের সম্পদ গড়তে হয়। অন্য দেশের সহায়তা নেওয়া লাগে কারন আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। তবে প্রায় ১৫বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে যে উন্নয়ন করা সম্ভব হয়েছে তা বিগত সময়ে কোন দলের পক্ষে সম্ভব হয় নাই। দেশে বিদ্যুৎ খাতে সমাধান হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। আগামী দিনে পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে দেশের আরো উন্নয়ন করা সম্ভব হবে। দেশ হবে স্মার্ট বাংলাদেশ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা খেলাধুলা সহ নাটক, গান, নৃত্য সহ বিভিন্নভাবে বিষয়ে অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ