রাজনীতি

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারো অবনতি হয়েছে। এ জন্য তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ

গত ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরও আগে গত ১২ জুন তাকে এই হাসপাতালে নেওয়া হয়। ওই সময় পাঁচদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

এই বিভাগের আরও সংবাদ