বিনোদন

ফিলিস্তিনকে সমর্থন করায় বরখাস্ত মিয়া খলিফা

ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করেছেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। তিনি রীতিমত হামাসের হামলাও সমর্থন করেছেন। আর এ কারণে তাকে কাজ হারাতে হলো।

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন পর্ন তারকা ক্রমান্বয়ে ফিলিস্তিনের সমর্থনে টুইট করে চলেছেন। এমন কাণ্ডে তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে বিজনেস ডিল বাতিল করেছেন টড।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং ফিলিস্তিন। তাদের মধ্যে ফের সংঘাত বাধায় নতুন করে রক্তপাত শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। পাল্টা জবাব দিচ্ছে সেই দেশও। আর এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খলিফা এবং তার টুইট থেকে একেবারেই স্পষ্ট যে তিনি ফিলিস্তিনকে সমর্থন করছেন।

এক টুইটে মিয়া খলিফা লেখেন, ‘ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি ফিলিস্তিনকে সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।’

আরও এক টুইটে তিনি লেখেন, ‘কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরাইজন্টাল ভাবে ভিডিও রেকর্ড করতে।’

মিয়া খলিফার এমন কাণ্ডে তার উপর ক্ষুব্ধ হন কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরো এবং তাকে কাজ থেকে বরখাস্ত করেন এবং বিজনেস ডিলও ক্যানসেল করেন। তিনি এদিন টুইট করে লেখেন, ‘কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খলিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হল। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলো সমর্থন করছ! কোনও ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।’

যদিও এই টুইটের পর এখনও মিয়া খলিফা উত্তর দিয়েছেন। বলেছেন তার কাছে ভিডিও আছে, কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে কীভাবে ওরা বর্ণবাদের হাত থেকে নিজেদের উদ্ধার করেছিল।

মধ্যপ্রাচ্যের দুই দেশের যুদ্ধে একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ ইসরায়েলকে সমর্থন করেছেন আবার কেউ ফিলিস্তিনকে। রিহানাসহ অনেকেই কোনও পক্ষ না নিয়ে দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও সংবাদ