রাজারহাটে বনিক সমিতির নির্বাচনে সভাপতি আঃ রাজ্জাক, সম্পাদক আঃ রাজ্জাক রাজ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা সদর বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি ও আব্দুর রাজ্জাক রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সদর বনিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৬৮৬ভোটের মধ্যে ৬৭৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এবং থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান নির্বাচন পর্যবেক্ষন করেন। পরে রাত ৮টার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এতে সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে আঃ রাজ্জাক রাজ নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতির তিনটি পদে মিজানুর রহমান বুলবুল,নাজমুল হুদা নাজু ও শফিকুল ইসলাম বুলু,যুগ্ন সাধারণ সম্পাদকের ২টি পদে শফিউল আলম অপু ও শ্রীবাশ চন্দ্র,সাংগঠনিক সম্পাদকের ২টি পদে শাহাদৎ হোসেন লাল ও চান্দ মিয়া,প্রচার সম্পাদক পদে রফিক মন্ডল,দপ্তর সম্পাদক পদে এরশাদুল হক এবং ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।





