কুড়িগ্রাম
রাজারহাটে অ্যাডভোকেট রুহুল আমিন দুলালের নির্বাচনী গণসংযোগ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশি কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল রাজারহাট বাজারে গণসংযোগ করেছেন।
শুক্রবার সন্ধ্যার পর রাজারহাট বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে তিনি মত বিনিময় করেন। এসময় তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান ।
গণসংযোগের সময় রাজারহাট উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কুমোদ রঞ্জন সরকার,সাবেক যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম,যুবলীগ নেতা,অ্যাড: তৌহিদুল ইসলাম রাসেল,অজয় কুমার সরকার,জাকির হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





