রাজনীতি

সুপ্রিম কোর্টের বাইরে আইনজীবীদের কালো পতাকা মিছিল

আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের বাইরে কালো পতাকা মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে বিএনপির আইনজীবীরা সমবেত হয়ে এ মিছিল করে।

এই বিভাগের আরও সংবাদ

সকালে সুপ্রিম কোর্টসহ সব আদালত এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ কারণে কালো পতাকা হাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বাইরে হাইকোর্টের মাজার গেট থেকে মিছিল শুরু করেন বিএনপির আইনজীবীরা।

কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ।

এর আগে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি ১৯ অক্টোবর ঠিক করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। এ সময় সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেন আপিল বিভাগ।

এই বিভাগের আরও সংবাদ