ঝিনাইদহ

কালীগঞ্জের কোলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

মানিক ঘোষ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলা কোলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিসদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, রায়গ্রাম ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আলী হোসেন অপু, নেয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কার, বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুন্দরপুর দূর্গাপুর ইউপি চেয়ারম্যান উপজেলা ও আ’লীগের সাবেক প্রচার সম্পাদক ওহিদুজ্জামান ওদু, বারোবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ন সনাধারন সম্পাদক সুমন হোসেন, কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডেও কাউন্সিলর মেহেদী হাসান সজল সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন সুমন।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীরা একই সুতই গাঁথা। তাদের কেউই রেহায় পাবেনা। তাদেরকে খুজে বের করে শাস্তির আওতায় আনা হবে। আ’লীগ কর্মীদের এক হয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে হবে।

জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পায় না। তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। রোববার বিকালে কালীগঞ্জের কোলাবাজারে ওই সমাবেশে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ