চিতলমারীর হিজলা ইউনিয়নে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালিত


সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়ন আওমী লীগের উদ্যোগে ও ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীনের সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ২ টায় হিজলা ঈদ-গা মাদ্রাসা ও এতিমখানা চত্বরে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কাজীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত উপজেলা আ’লীগের যুগ্ম- আহবায়ক অবনী মোহন বসু, শা্মীম আনোয়ার বাবু, যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাইম খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।





