খুলনা

খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গত ২১ আগষ্ট সোমবার সকাল ০৬ টা ৩০ মিনিটের সময় ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার সংলগ্ন জনৈক নান্নু ভুইয়ার বিসমিল্লাহ সুপার মার্কেটের প্রধান গেইট এর উত্তর পার্শ্ব হতে আসামী ১। মোঃ শাহারাফ মোল্যা (২৭), পিতা-মোঃ মালেক মোল্যা, সাং-শুভরাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোরকে ধৃত করেন। ধৃত আসামী অসৎ উদ্দেশ্যে মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস বিকাশ/নগদ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন বেটিং সাইট যথাক্রমে 1xBet,1xBet Partners, baji365, binance, linebet, rajbet, MOB Cash এর এজেন্ট হিসেবে অনলাইন জুয়া খেলা পরিচালনা করে থাকে। এ সংক্রান্তে এসআই/ শেখ ইমরুল করিম বাদী হয়ে ফুলতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ।

খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য ২২ আগষ্ট মঙ্গলবার তরঙ্গ নিউজকে জানানো হয় ।

এই বিভাগের আরও সংবাদ